Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ১০:৪৯ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরের ছাত্রদল নেতার লাইভে এসে বিষপান: ‘আমি ক্ষমার যোগ্য না’ লিখে আত্মহত্যার চেষ্টার ঘটনায় আলোচনার ঝড়!
২০ January ২০২৫ Monday ৭:৪৮:০৫ PM
Print this E-mail this

রাজাপুরের ছাত্রদল নেতার লাইভে এসে বিষপান: ‘আমি ক্ষমার যোগ্য না’ লিখে আত্মহত্যার চেষ্টার ঘটনায় আলোচনার ঝড়!


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য তরিকুল ইসলাম তারেক (২৩) ফেসবুক লাইভে এসে বিষপান করেছে। তারেক চট্টগ্রামের চাঁদপুরে একটি বেসরকারি এনজিওতে কর্মরত আছে বলে জানা যায়। চাকরিতে অসন্তোষের কারনে তিনি এমনটা ঘটিয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। তারেক আজ বিকেল ৩টার দিকে তার ব্যক্তিগত ফেসবুকে ১২ মিনিট ১৭ সেকেন্ডের লাইভে এ কান্ড ঘটায়। এ সময় লাইভে তাকে বলতে শোনা যায়, আমার কথায় ও কাজে কেউই যদি কোন ধরনের কষ্ট পেয়ে থাকেন আমকে মাফা করে দিবেন এবং আমার কাছে অনেকে টাকা পয়সা পাবেন বাজারে,স্ট্রান্ডের দোকানীরা অবশ্যই আমার পরিবার কাছে বলবেন তারা পরিশোধ করে দিবে।আমার রাজনৈতিক বন্ধুদের সঙ্গে কোন ধরনের খারাপ আচরণ করে থাকলে সবাই আমাকে মাফ করে দিবেন। লাইভের আশার ১ ঘন্টা আগে নিজ ফেসবুকে তিনি কয়েকটি লেখা আপলোড করেন। তা হলো- “আমি ক্ষমার যোগ্য
না।আমাকে সবাই মাফ করে দিবেন
জীবনে সুখী হতে পারলাম না” বলে এস্ট্যা*টাস দেয়। তারেক রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালি গ্রামের প্রয়াত মজনু সিকদারের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট।এ বিষয়ে তারেকের গ্রামের বাড়ির চাচাতো ভাই গিয়াস ও তামিম জানান, তারেক দীর্ঘদিন ধরে বাড়ি নেই। আমাদের সাথে কোন ধরনের যোগযোগ নেই। শুনছি চাঁদপুরের একটি এনজিওতে চাকরি করে। তাদের ঘরে কেউই থাকে না। বিষ খাওয়ার বিষয় জানতে চাইলে, লোকমুখে শুনছি ও ফেসবুক দেখলাম বিষপান করছে। যতটুকু জেনেছি বিষ খাওয়ার পরে চাঁদপুর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা সদর হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com