Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ৯:১৭ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা
৩ February ২০২৫ Monday ৩:৫৬:২৮ PM
Print this E-mail this

রাজাপুরে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে শত্রুতার জেরে আবুল বাসার (৪৫) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। 

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন। 

নিহত আবুল বাসার ওই গ্রামের মৃত তানজের আলী হাওলাদারের ছেলে। 

নিহতের মামা রেজাউল করিম জানান, শত্রুতার জেরে ওই এলাকার পান্নু খান ছেলে নাজমুল হাসান খান ধারালো অস্ত্র দিয়ে শরীরে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন  জানান, কি কারণে রাজমিস্ত্রিকে হত্যা করেছে তা তারা এখনো জানতে পারেননি। তবে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com