বরিশাল মহানগরে পৃথক দুই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে তিনটি দোকান।
শনিবার (০১ মার্চ) বিকেলে নগরের সিএন্ডবি রোডে টায়ারের দোকানে ও ভোরে কাশিপুরের জোড়াপুকুর পাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিস জানিয়েছে, কাশিপুরে ভোরে মো. খোকন ও রবিন পালের দোকান দুটি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে দুই দোকানির সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
একই দিন বিকেলে সিএন্ডবি রোডের আল কারীম অটোমোবাইল সার্ভিসের টায়ারের দোকানে শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ড হয়। সদর ও দক্ষিণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানটির ক্ষয়ক্ষতির প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী