ঝালকাঠির নলছিটিতে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার অপরাধে হাওলাদার ব্রিকস নামে একটি ইট ভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।একইসাথে এসআরবি ব্রিকস নামে একটি ইটভাটার ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয় ও ফায়ার সার্ভিসের মাধ্যমে ইট বিনষ্ট করে ভাটাটি বন্ধ করে দেয়া হয়।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে উপজেলার দপদপিয়া ও সারদল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা এ অভিযান পরিচালনা করেন।
এসময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা,পরিদর্শক আমিনুল হক উপস্থিত ছিলেন। ইউএনও মো.নজরুল ইসলাম বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)