Current Bangladesh Time
Monday July ১৩, ২০২৬ ৩:১০ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » পিরোজপুরে আ.লীগ নেতা মাসুদ গ্রেপ্তার
৬ March ২০২৫ Thursday ৭:৫১:৫৮ PM
Print this E-mail this

পিরোজপুরে আ.লীগ নেতা মাসুদ গ্রেপ্তার


কাউখালী ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কাজী মাসুদ ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাশুরী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাউখালী থানার ওসি মো. সোলায়মান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত কাজী মাসুদ ইকবাল উপজেলা সদর ইউনিয়নের বাশুরী গ্রামের মৃত্যু কাজী শহিদুল ইসলামের ছেলে। তিনি উপজেলা আ.লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি।

কাউখালী থানার ওসি মো. সোলায়মান বলেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী মাসুদ ইকবালকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে পিরোজপুরে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com