Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ৮:১৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » ৩ দিন ধরে নিখোঁজ বরিশালের এডিসি
১২ March ২০২৫ Wednesday ৭:১৯:৫৩ PM
Print this E-mail this

৩ দিন ধরে নিখোঁজ বরিশালের এডিসি


বিশেষ প্রতিনিধি:

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। রাশেদুল জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামি। ধারণা করা হচ্ছে, মামলায় গ্রেফতার এড়াতে তিনি গা-ঢাকা দিয়েছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন এডিসি রাশেদ। গত রোববার (৯ মার্চ) বেলা ২টার দিকে নগরীর শীতলাখোলা ট্রাফিক অফিস থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান এডিসি রাশেদ। এরপর থেকেই এডিসি রাশেদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

জুলাই অভ্যুত্থানে ঢাকার রামপুরা এলাকায় একটি ভবনের কার্নিশে ঝুলতে থাকা এক যুবককে গুলি করে পুলিশ। সে ঘটনায় রামপুরা থানায় দায়ের করা মামলার আসামি এডিসি রাশেদ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার শরফুদ্দিন আহমেদ জানান, এডিসি রাশেদ গত তিন দিন অফিসে আসছেন না। এর বাইরে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘গত তিন দিন তার কোনো খোঁজ নেই। বিষয়টি আমি পুলিশ হেডকোয়ার্টারে জানিয়েছি। তাছাড়া এডিসি রাশেদের বিরুদ্ধে যে জুলাই অভ্যুত্থানের ঘটনায় ঢাকার রামপুরা থানায় মামলা রয়েছে, সেটা তিনি নিখোঁজ হওয়ার পরে জেনেছি।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com