Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১২:৩৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » নিম্নবিত্তদের সরকারি সহায়তা লুটতে গিয়ে পদ গেল তিন বিএনপি নেতার
১৯ March ২০২৫ Wednesday ৮:৩১:৫০ PM
Print this E-mail this

নিম্নবিত্তদের সরকারি সহায়তা লুটতে গিয়ে পদ গেল তিন বিএনপি নেতার


নগর প্রতিনিধিঃ

 বরিশালের কাশিপুর ইউনিয়ন পরিষদ সচিবকে শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ সরকারি সহায়তার স্লিপ জোরপূর্বক নিয়ে যাওয়ার ঘটনায় বহিস্কার হয়েছেন স্থানীয় তিন বিএনপি নেতা। বুধবার সদর উপজেলার নেতারা ২ নং কাশিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হক শিকদার, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন হাওলাদার এবং আবু তাহের খোকন মুন্সিকে বহিস্কার করেন।

আমাদের বরিশাল অনলাইন নিউজপোর্টালে সংবাদ প্রকাশের একদিনের মাথায় অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থাগ্রহণ করল বরিশাল সদর বিএনপি। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু এবং সদস্যসচিব রফিকুল ইসলাম সেলিম মোল্লা। বিএনপির পক্ষ থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে কাশিপুরের তিন বিএনপি নেতার বিরুদ্ধে।

কাশিপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ওয়াশিম খান জানান, রোববার বেলা ১১টার দিকে বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে অন্তত ১৫/২৫ জনের একটি বহর বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদে প্রবেশ করে হম্বিতম্বি মারতে শুরু করে। একপর্যায়ে পরিষদ সচিব আব্দুল করিমকে চাপপ্রয়োগ করাসহ অসহায় ও দরিদ্রদের জন্য সরকারের দেওয়া ভিজিএফ সহায়তার স্লিপ নিয়ে যেতে চায়। এতে বাধা দিলে বিএনপি নেতাকর্মীরা পরিষদ সচিবসহ গ্রামপুলিশকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এবং শেষ পর্যন্ত জোরপূর্বক ৪০০ স্লিপ নিয়ে যেতে সক্ষম হয় বিএনপি নেতাকর্মীরা।

এই অপকর্মের দুদিন বাদে বিস্তারিত তুলে ধরে আমাদের বরিশাল ডট কম এ সংবাদ প্রকাশের পরপরই অভিযুক্ত তিন বিএনপি নেতার বিরুদ্ধে শাস্তির খড়গ নেমে আসল।

অবশ্য এর আগে সংবাদের সাক্ষাৎকার নেওয়ার সময়ই বরিশাল সদর উপজেলার আহ্বায়ক ও চরবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাবু সাফ জানিয়েছিলেন অভিযুক্তদের কোনো ছাড় দেওয়া হবে না। এই নেতার কথা এবং কাজের সাথে মিল পাওয়ায় তাকে সাধুবাদ জানিয়েছেন কাশিপুর ইউনিয়নবাসী।

যদিও বিএনপি নেতাদের জোরপূর্বক নিয়ে যাওয়া স্লিপগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল সদর উপজেলা প্রশাসন। কাশিপুর ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল করিম জানান, নতুন স্লিপ তৈরি করে খুব শিগগিরই দরিদ্র মানুষের উপহারসামগ্রী পৌছে দেওয়া হবে।

বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু বলেন, বিএনপির পরিচয়ে অপকর্ম করার কোনো সুযোগ নেই। তারপরেও যদি কেউ জড়িয়ে পড়েন, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ করা হবে, যেমনটি শাস্তি পেয়েছেন কাশিপুরের তিন নেতা। বরংচ এ থেকে সকলকে শিক্ষা নেওয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com