Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৫:৩১ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » নিরাপত্তা নিয়ে উদ্বেগে জুলাই বিল্পবের শহীদদের পরিবার: নাহিদ
২০ March ২০২৫ Thursday ৬:৪৯:৫৭ PM
Print this E-mail this

নিরাপত্তা নিয়ে উদ্বেগে জুলাই বিল্পবের শহীদদের পরিবার: নাহিদ


পটুয়াখালী প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পটুয়াখালীতে এক শহীদ পরিবারের সদস্যের ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় সারা দেশের শহীদ পরিবারগুলো সামাজিক ও রাজনৈতিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। 

তিনি বলেছেন, শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহিংসতা আমাদের গভীরভাবে ভাবিয়ে তুলেছে। সারা দেশের জুলাই বিপ্লবের শহীদ পরিবারগুলো এখন সামাজিক ও রাজনৈতিক অনিরাপত্তায় রয়েছে। আমরা সরকারকে আহ্বান জানাই, তারা যেন শহীদ পরিবারের পাশে দাঁড়ায় এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনে। 

বৃহস্পতিবার (২০ মার্চ) পটুয়াখালীতে ভুক্তভোগী কলেজছাত্রী ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন নাহিদ ইসলাম।  

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা রাজনৈতিক ঐক্যের অভাবে অরাজনৈতিক শক্তির উত্থানের আশঙ্কা করছি। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। 

তিনি গণমাধ্যম ও সাংবাদিকদের আহ্বান জানিয়ে বলেন, ভুক্তভোগীর পরিচয় গোপন রেখে যেন সংবাদ প্রচার করা হয়। অপরাধীদের পরিচয় প্রকাশ করে তাদের আইনের আওতায় আনার জন্য সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। 

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, যদি দ্রুত বিচার নিশ্চিত না হয় তাহলে সারা দেশে শহীদ পরিবারের পক্ষ থেকে কঠোর কর্মসূচি নেওয়া হবে।  

সংগঠনের নেতারা বলেন, আমরা চুপ করে বসে থাকব না। শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে রাজপথে নেমে আসব।  

এ সফরে তিনি পটুয়াখালী জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে সাক্ষাৎ শেষ দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান।  

এছাড়া তিনি স্থানীয় এনসিপি নেতা-কর্মীদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। 

নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। তিনি রাজনৈতিক ঐক্যের অভাবে অরাজনৈতিক শক্তির উত্থানের বিষয়ে সতর্ক করেন। সারা দেশে নারীদের নিরাপত্তায় আরও কঠোর পদক্ষেপ নিন। গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি ভুক্তভোগী পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিতে তাদের পরিচয় প্রকাশ না করে, অপরাধীদের পরিচয় প্রকাশের আহ্বান জানান। 

গত ১৮ মার্চ পটুয়াখালীর দুমকি উপজেলায় এই কলেজছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। নাহিদ ইসলাম পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগীর সঙ্গে দেখা করেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। 

নাহিদ ইসলামের সফর সঙ্গী হিসেবে আসেন এনসিপির পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সমন্বয়ক হান্নান মাসুদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ ও গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ হাসান।  

গত মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাসিয়া গ্রামে নিহত বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়ি যাচ্ছিলেন ভুক্তভোগী কিশোরী। এ সময় একই এলাকার মুন্সিবাড়ীর কাছে পৌঁছালে স্থানীয় মৃত মামুন মুন্সীর ছেলে সাকিব মুন্সী (১৯) ও সোহাগ মুন্সীর ছেলে সিফাত মুন্সী (২০) তার মেয়ের হাত পা চেপে ধরে সড়কের পাশের একটি নির্জন বাগানে নিয়ে যায়। এরপর তার মেয়েকে ধর্ষণ করে তারা। সে সময় ওই দুই যুবক ধর্ষণের ভিডিও তাদের মোবাইলফোনে ধারণ করে মুখ বন্ধ রাখতে ভয়-ভীতি দেখিয়ে ছেড়ে দেওয়া হয়। 

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদের ১৭ বছর বয়সী মেয়েকে পটুয়াখালীর দুমকি উপজেলায় গত ১৮ মার্চ সন্ধ্যায় রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মূল অভিযুক্তদের মধ্যে একজনকে পুলিশ গ্রেপ্তার করলেও আরেকজন এখনও পলাতক।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com