Current Bangladesh Time
Saturday September ১৯, ২০২৬ ১২:২৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশাল মহানগর ছাত্রদল নেতা ছিনতাই মামলায় কারাগারে
২৫ March ২০২৫ Tuesday ৯:১৫:৫১ PM
Print this E-mail this

বরিশাল মহানগর ছাত্রদল নেতা ছিনতাই মামলায় কারাগারে


নগর প্রতিনিধি:

ছিনতাই মামলায় বরিশাল মহানগর ছাত্রদল নেতা মেহেদী হাসান রুবেলকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। সোমবার (২৫ মার্চ) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক নুরুল আমিন তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রহমান।

বরিশাল নগরীর কাশিপুর এলাকার কলস গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে মেহেদী হাসান রুবেল বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি।

বেঞ্চ সহকারী আব্দুর রহমান বলেন, গত ৩০ আগস্ট মামলার বাদী মুবিনুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর করে নগদ অর্থসহ স্বর্ণালংকার চুরি ও ছিনতাইয়ের অভিযোগ উঠে রুবেলের বিরুদ্ধে। বরিশাল নগরীর কাশিপুরের এ ঘটনায় ওই দিনই বরিশাল নগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা করেন ভূক্তভোগী। সেই মামলার প্রধান আসামি রুবেল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী মুবিনুল ইসলাম বলেন, গত ৩০ অগাস্ট রুবেলসহ কয়েকজন আমার বাসায় এসে হামলা-ভাঙচুর চালিয়ে স্বর্ণ ও নগদ টাকা চুরি ছিনতাই করে নিয়ে যায়। ৫ আগস্টের পর থেকেই এই রুবেল বিএনপির নাম ভাঙিয়ে দখল চাদাঁবাজি করে যাচ্ছে। মেহেদি এরআগেও একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছেন।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com