Current Bangladesh Time
Friday September ১৮, ২০২৬ ১:০৫ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় অ*স্ত্রের মুখে জিম্মি করে ডা*কা*তি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু*ট
২৫ March ২০২৫ Tuesday ৯:৩৩:০৯ PM
Print this E-mail this

কলাপাড়ায় অ*স্ত্রের মুখে জিম্মি করে ডা*কা*তি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু*ট


কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) মধ্যরাত থেকে ৩টা পর্যন্ত এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

মুখোশধারী ৭-৮ জনের একটি দল সশস্ত্র ডাকাত ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ২৪ লাখ ৪৮ হাজার টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ধানখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড ধানখালী গ্রামে দেলোয়ার জমাদ্দার (৬৫) ও তার পরিবার সোমবার রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের ৭-৮ জন মুখোশধারী ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে। পরে ঘরে থাকা ব্যক্তির হাত-পা বেঁধে খাটে শুইয়ে রাখে ডাকাতরা। এসময় পিস্তল ও রামদা উঁচিয়ে তারা ঘরের চাবি নিয়ে আলমারি ও শোকেস খুলে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে।

সূত্রটি আরও জানায়, ডাকাতরা বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। তাদের মধ্যে একজন লুঙ্গি পরিহিত ও কাঁচা দাড়িওয়ালা ছিল। বাকিরা শর্ট প্যান্ট পরা ছিল।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু
বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com