Home » ভোলা » ভোলা সদর » ভোলায় মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
১৮ September ২০২৬ Friday ১:০৪:২৮ PM
ভোলায় মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
ভোলা প্রতিনিধি:
ভোলা সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সজিব (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে ভোলা-ইলিশা সড়কের বুড়ির মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব উপজেলার ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সী গ্রামের মো. ফারুকের ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর বন্ধুর মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুকে সঙ্গে করে পরানগঞ্জ বাজার থেকে ভোলা শহরের দিকে যাচ্ছিলেন সজিব। মোটরসাইকেলটি বাপ্তা ইউনিয়নের বুড়ির মসজিদ এলাকায় পৌঁছালে ইলিশাগামী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সজিব, তাঁর এক বন্ধু ও অটোরিকশাচালক আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সজিব ও অটোরিকশাচালককে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে সজিবের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে আহত অপর দুজনের পরিচয় জানা যায়নি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছে। গুরুতর আহত দুজনকে বরিশালে নেওয়ার পথে মোটরসাইকেলচালক সজিব মারা যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু