Current Bangladesh Time
Saturday September ১৯, ২০২৬ ৪:০৮ PM
Barisal News
Latest News
Home » দশমিনা » পটুয়াখালী » দশমিনায় এক ডজন মাদক মামলার আসামি ফের ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার
১৮ September ২০২৬ Friday ১:৫৪:৫৫ PM
Print this E-mail this

দশমিনায় এক ডজন মাদক মামলার আসামি ফের ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার


দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক কেজি গাঁজাসহ নূর ইসলাম ওরফে গৌরা (৪০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামে নিজ বসতঘর থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার নূর ইসলাম উপজেলার বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের আলতাফ গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নূর ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় ১২টি মাদক মামলা রয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) নাজমুল হক, সামছুউদ্দিন ও মাহমুদুলসহ পুলিশের একটি দল তাঁর বসতঘরে অভিযান চালায়। এ সময় গাঁজা বিক্রির স্থান থেকেই এক কেজি গাঁজাসহ তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

দশমিনা থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ‘নুর ইসলাম উপজেলার চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে ১২টি মাদক মামলা চলমান রয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিজ বসতঘর থেকে এক কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।’

ওসি জানান, নুর ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com