Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ৭:১১ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে কাভার্ডভ্যান–সিএনজি সংঘর্ষে যুবক নিহত
৩০ March ২০২৫ Sunday ৯:৪৭:২৩ PM
Print this E-mail this

রাজাপুরে কাভার্ডভ্যান–সিএনজি সংঘর্ষে যুবক নিহত


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে কাভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে সুজন হাওলাদার (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার বিকেলে খুলনা-বরিশাল মহাসড়কের রাজাপুর উপজেলার বাগরি বাজার সংলগ্ন ফরাজী বাড়ি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহত সুজন উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর গ্রামের আব্দুল মালেক হাওলাদারের ছেলে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘বরিশালগামী আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যান ও রাজাপুরগামী যাত্রীবাহী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিএনজির সামনে বসা যাত্রী সুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।’

ওসি আরও বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে এবং সিএনজি ও কাভার্ডভ্যান জব্দ করে থানায় নিয়ে আসা হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনার স্থলে গিয়ে সড়কে যান চলাচের স্বাভাবিক করে দেয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com