Current Bangladesh Time
Wednesday September ১৬, ২০২৬ ২:৩৫ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » ঝালকাঠিতে একই রশিতে ঝুলছিলো মা-ছেলের মরদেহ
৬ April ২০২৫ Sunday ২:২০:৪০ PM
Print this E-mail this

ঝালকাঠিতে একই রশিতে ঝুলছিলো মা-ছেলের মরদেহ


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠিতে বাগানের গাছ থেকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) সকালে নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর এলাকা থেকে মরহদেহ দুইটি উদ্ধার করা হয়।

নিহত ওই মায়ের নাম রুবি বেগম (৫০) ও ছেলে আসাদ (৩৫)। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি আব্দুস সালাম। রুবি বেগম ওই গ্রামের আবু হানিফ মাঝির স্ত্রী ও আসাদ তাদের ছেলে। 

নলছিটি থানার ওসি আব্দুস সালাম ও এসআই বেলায়েত হোসেন জানান, তারা খুলনাতে বসবাস করতো। ঈদে নিজ বাড়িতে এসে অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের পেছনের একটি গাছে একই রশিতে মা ও ছেলের মরদেহ ঝুলতে দেখে তাদের উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। 

তারা আরও জানান, মরদেহ দুইটি উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা  হচ্ছে । এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু
বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com