নিখোঁজের তিন দিন পড় আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে লাশ উদ্ধার হয়েছে আবুল কালাম (৫২) নামে এক চাকরিজীবির। চাঁদপুরের মেঘনা নদীর হরিনা ফেরিঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আবুল কালাম পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনয়নের কর্পূরকাঠী গ্রামের বাসিন্দা মো. হাসেম মৃধার ছেলে। তিনি চট্রগ্রামের একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রত্যক্ষদর্শী আবুল কালামের স্বজন সহিদুল ইসলাম বলেন, তিনি ও আবুল কালাম ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে সোমবার (৭ এপ্রিল) বিকেল চারটায় উপজেলার কালাইয়া লঞ্চঘাট থেকে এমভি ঈগল-৫ লঞ্চে ওঠেন। রাত ১১টার দিকে লঞ্চের পাশের কার্নিশে দাঁড়িয়ে তিনি ও আবুল কালাম কথা বরছিলেন। হঠাৎ মেঘনা নদীতে পড়ে যান আবুল কালাম। পরে চাঁদপুর সিভিল ডিফেন্স এ্যন্ড ফায়ারসার্ভিস অনেক খোঁজা খুজি করেন। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে গিয়ে দেখা যায় লাশটি মেঘনা নদীর চরের বালুতে আটকে আছে। পরে তাকে সনাক্ত করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী