Current Bangladesh Time
Wednesday July ১৫, ২০২৬ ৮:২৩ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » এসএসসির প্রথমদিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ১০৩৩ জন
১০ April ২০২৫ Thursday ৮:১৫:২৫ PM
Print this E-mail this

এসএসসির প্রথমদিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ১০৩৩ জন


নগর প্রতিনিধি:

বরিশাল শিক্ষা বোর্ডে অধীনে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথমপত্রে ১০৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পাশাপাশি অসদুপায় অবলম্বনের দায়ে গৌরনদীর বার্থীতে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) পরীক্ষা শেষে বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা যায়।  

বরিশাল শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী এদিন ভোলা জেলায় ২৩১, বরগুনায় ১২৫, পটুয়াখালীতে ২০১, পিরোজপুরে ১৩১, ঝালকাঠিতে ৯১ ও বরিশালে ২৫৪ জন অনুপস্থিত ছিলেন। ফলে বাংলা প্রথমপত্র পরীক্ষায় ৭৮ হাজার ১৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ হাজার ১৪৫ জন অংশ নেন। 

বরিশাল শিক্ষা বোর্ডের অধীন বিভাগের ছয় জেলায় এ বছর এসএসসি পরীক্ষায় ১৯৪টি কেন্দ্রে ১ হাজার ৪৯১টি বিদ্যালয়ের ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করেন। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৩৩৫ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন। 

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানান, পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম। পাশাপাশি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ১৬ ভিজিলেন্স টিম কাজ করছে মাঠে। এবারের পরীক্ষায় পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলাকালে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষাবোর্ড। 

এদিকে প্রথম দিনের পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান বাংলা বিষয়ে লিখিত পরীক্ষার সহজ হলেও এমসিকিউ পরীক্ষার প্রশ্ন কঠিন হওয়ায় কিছুটা চিন্তিত তারা। তবে সব মিলিয়ে পরীক্ষা শেষে একটি ভালো ফলাফল হবে বলে আশাবাদী তারা। 

গত কয়েক বছর প্রশ্ন ফাঁসের গুজব থাকলেও এবার এমন কোনো গুজব না থাকায় অনেকটাই স্বস্তিতে অভিভাবকরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com