পটুয়াখালীর বাউফল উপজেলায় দাশপাড়া ইউনিয়নের অভ্যন্তরীন ৯টি সড়ক সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকবাসী। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ল্যাঙড়া মুন্সির পুল এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক জুলফিকার মৃধা, সাংগঠনিক সম্পাদক মজিবর আকন, আটো রিকসা চালক মো. রহিম হোসেন। বক্তারা বলেন- দাশপাড়া ইউনিয়নের অভ্যন্তরীন ৯টি সড়কের বেহাল অবস্থা। এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। বিশেষ করে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন বেশি। বর্ষা মৌসুমের আগেই এসব সড়ক সংস্কার করা না হলে বর্ষায় মানুষের দুর্ভোগ আরো বাড়বে। তাই দ্রæত সময়ের মধ্যে সড়ক গুলো সংস্কারের দাবী জানিয়েছেন বক্তারা। এবিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, বেশকিছু সড়ক মেরামতের জন্য তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প পাশ হলেই কাজ শুরু হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী