Home » বরিশাল » বাবুগঞ্জ » ঢাকার হাট কাঁপাবে বাবুগঞ্জের বাদশা দাম হাঁকছে ১৫ লাখ
১ June ২০২৫ Sunday ৭:০০:৩৪ PM
ঢাকার হাট কাঁপাবে বাবুগঞ্জের বাদশা দাম হাঁকছে ১৫ লাখ
আল-আমিন,বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জে ৮ বছর ধরে বাদশাকে লালন-পালন করছেন কামরুল আহসান পলাশ। ফিজিয়ান জাতের বাদশার ওজন প্রায় ১৫০০ কেজি (৪০ মণ)। নিজের সন্তানের মতো ৮ বছর ধরে লালন-পালন করা বাদশাকে এবার ঈদুল আজহার হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। বাদশার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্ঝি, দৈর্ঘ্য ৯ ফুট। শনিবার (৩১ মে) উপজেলার কেদারপুর ইউনিয়নের কেদারপুর গ্রামে গিয়ে দেখা মেলে ৪০ মণের বাদশাকে। খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে পরম যতেœ গরুটি লালন-পালন করে আসছেন কামরুল আহসান পলাশ। বিশাল আকৃতির এই ষাঁড়ের নাম তিনি দিয়েছেন ‘বাদশা’। দৈহিক গঠন ও সৌন্দর্যে সে যে কারও নজর কাড়বে সহজেই। তাকে প্রতিদিন খাওয়ানো হয় উন্নতমানের ভুট্টা, গম, ভুসি ও তাজা ঘাস। প্রতিদিন বাদশার পেছনে খাবার বাবদ ব্যয় হয় প্রায় ৮০০ টাকা। গোসল করানো হয় শ্যাম্পু দিয়ে, আর গরমে আরাম দিতে রয়েছে বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা। বাদশাকে লালন-পালনকারী কামরুল আহসান পলাশ বলেন, কোনো ধরনের মোটাতাজা করণের ওষুধ ছাড়াই শুধু প্রাকৃতিক ঘাস, ভুষি, ভুট্টা, খড় খেয়েই বেড়ে উঠেছে আমাদের আদরের বাদশা। ৮ বছর ধরে নিজের সন্তানের মতোই গরুটিকে লালন-পালন করে আসছি। আদর করে ডাকি বাদশা। এক বছর পর আজ গোয়ালঘর থেকে বাদশাকে বের করেছি। শখের কারণে বড় করেছি গরুটি। গত বছর কুরবানির হাটে নিয়েছিলাম তখন সাড়ে ১০ লাখ টাকা দাম হয়েছিলো। কিন্তু খরচের সাথে দামের মিল না পাওয়ায় গত বছর বিক্রি করিনি। তাই এবার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজকে আমরা বাদশাকে নিয়ে ঢাকার হাজারীবাগের কুরবানির হাটে যাবো। গরুটি বিক্রির জন্য দাম যাচ্ছি ১৫ লাখ টাকা। স্থানীয় নজরুল ইসলাম বলেন, গরুটি এতটাই বড় যে একা সামলানো সম্ভব হয়না। যখন গোয়াল থেকে বের করে তখন আমরা এলাকাবাসী বেশ কয়েকজন মিলে বের করি। বাদশার বিশাল আকৃতি ও সৌন্দর্য দেখতে আশপাশের গ্রাম থেকে মানুষ ভিড় করছেন। বাবুগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রদীপ কুমার সরকার বলেন, বাদশাকে সম্পূর্ণ প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে লালন-পালন করা হয়েছে। ফলে ফিজিয়ান জাতের গরুটি যেমন সুস্থ ও সবল, তেমনি মানবদেহের জন্যও সম্পূর্ণ নিরাপদ। হরমোন বা কৃত্রিম কোনো উপাদান ব্যবহার না করেই এত বড় গরু তৈরি করা নিঃসন্দেহে একটি দৃষ্টান্ত।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান