Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
৩ June ২০২৫ Tuesday ৫:২৪:০৬ PM
বাউফলে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টণার) প্রকল্পের আওতায় উপজেলা মিলনায়তনে বেলা ১১টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান, সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে শতাধিক কৃষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী