Current Bangladesh Time
Tuesday July ৭, ২০২৬ ২:১২ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৮ June ২০২৫ Wednesday ৩:২৮:০৩ PM
Print this E-mail this

ঝালকাঠিতে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি শহরের পৌর খেয়াঘাট-সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাসা থেকে সুরাইয়া আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

‎সুরাইয়া নলছিটি উপজেলার বারইকরন গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে। সে শহরের পৌর খেয়াঘাট এলাকার নানাবাড়িতে থেকে লেখাপড়া করতো। বিষয়টি নিশ্চিত করেছে ঝালকাঠি সদর থানা পুলিশ।

‎নিহতের পরিবার জানায়, ঘটনার কিছুক্ষণ আগে সুরাইয়া রিফাত নামের এক ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিল। পরে বাসায় ফিরে এসে কান্নাকাটি করতে থাকে এবং নানিকে জানায় ছেলেটি তাকে গালিগালাজ করেছে। 

এরপর সে আইসক্রিম খেতে চায়। নানি আইসক্রিম আনতে বাইরে গেলে সুরাইয়া নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। দীর্ঘ সময় সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎ঝালকাঠি সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হুমায়ন কবির বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ব্যবসায়ীকে”অন্ডকোষ চেপে ধরে” চেকে সই আদায়: নেপথ্যে শেয়ার পরিচালকদের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব
হাজারো অভিযানের পরও থামছে না মাদক কারবার!
বরিশালের সেই “অন্ডকোষ চেপে চেক সইয়ের” ঘটনায় সামনে এলো নতুন তথ্য
বরিশালে মামলা বাণিজ্য: মাস্টারমাইন্ড মারজুক আব্দুল্লাহকে খুঁজছে পুলিশ
ছাত্রশক্তি নেতার মামলা বাণিজ্যে তোলপাড়:কবর-কারাগার থেকে বোমা নিক্ষেপ!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com