Current Bangladesh Time
Saturday September ১৯, ২০২৬ ১২:২২ PM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » আমতলীতে কলেজের লেকের পানি নিষ্কাশনে বাধা, শিক্ষকদের ওপর হা*ম*লা!
২৩ June ২০২৫ Monday ১১:২১:০৭ AM
Print this E-mail this

আমতলীতে কলেজের লেকের পানি নিষ্কাশনে বাধা, শিক্ষকদের ওপর হা*ম*লা!


আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজের লেকের জলাবদ্ধতা নিরসনে পাইপ স্থাপনের সময় স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া ও তার লোকজনের বাধার মুখে পড়েন কলেজ শিক্ষক ও পৌরসভা কর্মীরা।

রোববার (২২ জুন) দুপুরে তারা পাইপ স্থাপন করতে গেলে হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে।

কলেজ সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই কলেজে দেড় হাজারের বেশি ছাত্রী অধ্যয়নরত। কলেজের সামনের লেকে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পচা দুর্গন্ধে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। এ অবস্থায় পৌরসভা পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের উদ্যোগ নেয়।

কলেজ ও পৌর কর্তৃপক্ষের অভিযোগ, আগামী ২৬ জুন এইচএসসি পরীক্ষা বানচাল করতেই বাবুল মিয়া ও তার পরিবারের সদস্যরা বাধা দিয়েছেন। অভিযুক্তরা শিক্ষকদের অকথ্য ভাষায় গালাগাল করে এবং ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে বলে জানা যায়।

পৌর প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, পাইপ বসাতে গেলে বাবুল মিয়া ও তার লোকজন বাধা দেয় ও ধাওয়া করে।

অন্যদিকে, বাবুল মিয়ার স্ত্রী রিনা বেগম বলেন, কলেজের পানি আমার জমির ওপর দিয়ে গেলে ক্ষতি হয়, তাই বাধা দিয়েছি। তবে হামলার অভিযোগ সত্য নয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি আক্তার বলেন, শিক্ষার পরিবেশ নষ্ট করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com