Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ৩:৫৭ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে ১০ পিস ইয়াবাসহ একজন আটক
২৫ June ২০২৫ Wednesday ১:৫৯:৩০ PM
Print this E-mail this

রাজাপুরে ১০ পিস ইয়াবাসহ একজন আটক


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। ২৪ জুন ২০২৫ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উপজেলার লেবুবুনিয়া বাজারস্থ সাতুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে পাঁকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ঝালকাঠির এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিক দে (৩৫), পিতা-মৃত বিমল কৃষ্ণ দে, মাতা-চায়না দে, সাং-নৈকাঠি, ৩ নম্বর ওয়ার্ড, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠিকে আটক করে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি টিম ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন মানিক দেকে তল্লাশি চালায়। এসময় তার পরিহিত শার্টের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস লালচে গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্য জব্দ করে মানিক দেকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার এসআই মহিউদ্দিন জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com