Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ১১:০৪ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে উপজেলা প্রশাসনের অভিযান, জরিমানা পলিথিন জব্দ।
২৫ June ২০২৫ Wednesday ১১:৫২:৩৮ PM
Print this E-mail this

নলছিটিতে উপজেলা প্রশাসনের অভিযান, জরিমানা পলিথিন জব্দ।


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে আজ ২৫ জুন বুধবার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে।

এদিন বিকাল চারটায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের তালতলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এতে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ লংঘন করে তিনটি প্রতিষ্ঠানকে পৃথক মামলায় নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ করার অপরাধে মেসার্স বাদল ট্রেডার্স,তালুকদার ট্রেডার্স নামের প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও ১৯০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অমান্য করায় শাওন কনফেকশনারি নামের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অমান্য করায় একটি যানবাহনকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:নজরুল ইসলাম।তিনি আরও জানান এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম ও নলছিটি থানা পুলিশের একটি প্রতিনিধি দল।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com