Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ২:১২ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে তুচ্ছ ঘটনার জেরে বিধবা বৃদ্ধাকে মারধরের অভিযোগ
২৮ June ২০২৫ Saturday ৯:০৩:১১ PM
Print this E-mail this

রাজাপুরে তুচ্ছ ঘটনার জেরে বিধবা বৃদ্ধাকে মারধরের অভিযোগ


রহিম রেজা,ঝালকাঠি প্রতিনিধি:


ঝালকাঠির রাজাপুর উপজেলার চারাখালি নাইয়াবাড়ি এলাকায় জন্ডিস ঝাড়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধা বিধবা নারীকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (২৮ জুন) সকালে ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দেলোয়ারা বেগম (৭৫) জানান, একই এলাকার আনসারের ছেলে বশিরের মেয়ে শিশু লামিয়া জন্ডিস ঝাড়ার জন্য এলে দেলোয়ারা পারিশ্রমিকের টাকা চায়। এ নিয়ে তার পিতা বশির উত্তেজিত হয়ে একপর্যায়ে ওই নারীকে মারধর করে। বৃদ্ধা আনোয়ারা বলেন, “আমার পরনের কাপড় দিয়েই গলায় ফাঁস লাগিয়ে টানা হেঁচড়া করে। আমি কোনোমতে নিজেকে ছাড়িয়ে নিই।”

দেলোয়ারা বেগম আরও অভিযোগ করে জানান, বশির দীর্ঘদিন ধরে প্রতিবেশী আনোয়ারার ছেলে সোহাগের মৎস্য কার্ডের চাল আত্মসাৎ করে আসছে। এ বিষয়ে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ ঘটনায় অভিযুক্ত বশির ও তার স্ত্রী ফাতেমা জানান, “শিশুর ঝাড়ার জন্য খুচরা টাকা না থাকায় পরে দেওয়ার কথা বলি। এ নিয়ে কথা কাটাকাটি হয়, ধাক্কাধাক্কি হতে পারে তবে মারধরের অভিযোগ সঠিক নয়।”

এদিকে দেলোয়ারা বেগম জানান, তাকে নানা ভাবে হুমকি দেয়া হচ্ছে, এ কারনে তিনিসহ তার পরিবার নিরাপত্তা হিনতায় ভুগছেন। তিনি রাজাপুর থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com