Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৯:৪৩ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে স্কুলছাত্রীকে নির্যাতন: অভিযুক্ত রেজাউল হাওলাদার গ্রেপ্তার
২৯ July ২০২৫ Tuesday ৭:০৫:২৫ PM
Print this E-mail this

রাজাপুরে স্কুলছাত্রীকে নির্যাতন: অভিযুক্ত রেজাউল হাওলাদার গ্রেপ্তার


রহিম রেজা,রাজাপুর সাংবাদিক ক্লাব:


ঝালকাঠির রাজাপুর উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক নিজ বাড়িতে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে রেজাউল হাওলাদার (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রেজাউল সাতুরিয়ার ইঁদুরবাড়ি এলাকার খলিলুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র সাংবাদিক রহিম রেজাকে জানায়, সাতুরিয়া ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে রাস্তার পাশে একটি বাড়িতে আশ্রয় নেয়। এ সময় একই এলাকার রেজাউল হাওলাদার শিশুটিকে জোরপূর্বক নিজের বাড়িতে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়।

পরবর্তীতে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রেজাউল পালিয়ে যায়। শিশুটিকে তাৎক্ষণিক উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঝালকাঠি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রাজাপুর থানা পুলিশ সাংবাদিক রহিম রেজাকে জানায়, অভিযুক্ত রেজাউল হাওলাদারকে স্থানীয়রা ধরে দুপুরে পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com