Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৬:১৫ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাসি ও সাংবাদিক সুরক্ষা আইনের দাবীতে মানববন্ধন
১১ August ২০২৫ Monday ১২:৩৭:২০ PM
Print this E-mail this

রাজাপুরে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাসি ও সাংবাদিক সুরক্ষা আইনের দাবীতে মানববন্ধন


রহিম রেজা ও নবীন মাহমুদ, রাজাপুর সাংবাদিক ক্লাব:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যার আসামিদের দৃষ্টান্তমূলক ফাসি ও সাংবাদিকদের নিরাপত্তায় আইন প্রনয়নের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ করেছে ঝালকাঠির রাজাপুরের সাংবাদিকরা।

সোমবার সকাল সাড়ে দশটার দিকে রাজাপুরের সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে রাজাপুর থানার সামনের সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেয়। মানববন্ধন ও সমাবেশ বক্তব্য রাখেন রাজাপুর প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান খান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী প্রমুখ।
বক্তারা বলেন, ‘স্বাধীনতার পর থেকে দেশে অনেক সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। যদি এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হত তাহলে সাংবাদিক তুহিনকে নির্মমভাবে খুন হতেন না। সাংবাদিকরা তুহিন ছাড়াও সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবি করেন। তারা তুহিন হত্যার বিচার কাজ দ্রুত বিচার টাইব্যুনালে করার দাবি জানিয়ে বলেন, এই ঘটনার নেপথ্যে থেকে যারা খুনিদের মদদদাতাদেরও গ্রেফতার করতে হবে এবং সাংবাদিক সুরক্ষায় আইন প্রনয়নের দাবি করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com