পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের চন্দ্রবাড়িয়া গ্রামে হত্যা মামলার বাদী শেখর চন্দ্র বিশ্বাসকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিপক্ষের বিরুদ্ধে। এতে বাদী, স্বজন ও মামলার সাক্ষীরা নিরাপত্তাহীনতায় আছেন।
বুধবার (১৩ আগস্ট) এ বিষয়ে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ৬৩২) করেছেন শেখর চন্দ্র বিশ্বাস।
শেখরের সঙ্গে প্রতিপক্ষ ফারুক সিকদারের জমি দখল নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। গত বছরের ১০ জুলাই সকালে ফারুক সিকদারের নেতৃত্বে কয়েকজন তাদের জমিতে কাজ করতে বাধা দেয় ও হামলা চালায়।
এতে শেখরের ভাই পরেশ চন্দ্র বিশ্বাস গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই মারা যান। পরদিন শেখর ১১ জনের নাম উল্লেখ ও কয়েকজন অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
শেখরের অভিযোগ, জামিনে এসে আসামিরা মামলা তুলে নিতে চাপ দিচ্ছে, খুনজখম ও বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছে এবং সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছে।
তবে অভিযুক্ত ফারুক সিকদার বলেন, ‘আমরা কাউকে হুমকি দেইনি, হয়রানি করার জন্য মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী