Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে মধ্যযুগীয় কায়দায় আপন ভাই নির্যাতন, আটক ২
১৯ August ২০২৫ Tuesday ৫:২৮:৩৮ PM
বাউফলে মধ্যযুগীয় কায়দায় আপন ভাই নির্যাতন, আটক ২
অনলাইন নিউজ ডেস্ক:
পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের হাতে নির্যাতনের শিকার হয়েছেন অপর ভাই নজরুল মাতবর (৪৫)। পুলিশ এ ঘটনায় দুই ভাইকে আটক করেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্ফুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতিত নজরুল আইসক্রিম বিক্রেতা ও ওই গ্রামের সিদ্দিক মাতবরের ছেলে। অভিযুক্তরা হলেন নজরুলের আপন ভাই আবু তাহের (৩৫) ও মোফাজ্জল মাতবর (৪১)।
স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ভাইদের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি স্থানীয় সালিশে নজরুলকে জমিতে ধান রোপণের অনুমতি দেয়া হয়। মঙ্গলবার সকালে তিনি বীজ রোপণ করতে গেলে তার দুই ভাই তাকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নজরুলকে উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ জামান বলেন, ‘অভিযোগের পর দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী