Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৬:০৪ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে অস্ত্রের মুখে মা-ছেলেকে বেঁধে ১০ লাখ টাকার মালপত্র, টাকা ও স্বর্ণালংকার লুট
২০ August ২০২৫ Wednesday ১:১৯:৫৩ PM
Print this E-mail this

রাজাপুরে অস্ত্রের মুখে মা-ছেলেকে বেঁধে ১০ লাখ টাকার মালপত্র, টাকা ও স্বর্ণালংকার লুট


রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব:


ঝালকাঠির রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামে অস্ত্রের মুখে মা ও ছেলেকে বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে উপজেলার মোল্লারহাট বাজারসংলগ্ন নারিকেল বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. শোভন মৃধা (২৭) রাজাপুরের বন্ধন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি। তিনি জানান, রাত আনুমানিক ২টার দিকে মুরগির ডাকাডাকি শুনে তিনি ও তাঁর মা শামসুন্নাহার শাহিনা ঘরের পিছনের দরজা খুলে বাইরে যান। এসময় দুইজন মুখোশধারী তাঁদের গলায় ছুরি ঠেকিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে দেয়। পরবর্তীতে আরও তিনজন ডাকাত ঘরে প্রবেশ করে।

শোভন মৃধা বলেন, “ডাকাতরা আমাদের হুমকি দেয়, কোথায় টাকা-পয়সা ও স্বর্ণ আছে তা না দিলে জবাই করে ফেলবে। ভয়ে আমরা আলমারির চাবি দিয়ে দেই। আলমারি খুলে তারা গতকাল ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা ৫ লাখসহ মোট ১০ লাখ ৫০ হাজার টাকা নগদ এবং দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরে আমাদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে যায়।”

তিনি আরও জানান, হামাগুড়ি দিয়ে পাশের ঘরে গিয়ে চাচির দরজায় ধাক্কা দিলে তিনি দরজা খুলে উদ্ধার করেন। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রাজাপুর থানার পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করা হচ্ছে। ডাকাতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com