পটুয়াখালীর বাউফলে মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের একটি বেস ট্রান্সসিভার স্টেশনে (বিটিএস) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১ সেপ্টেম্বর রাত ১০টার দিকে পৌর শহরের কাগুজিরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, অগ্নিকাণ্ডে টাওয়ারের দুটি ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কোম্পানির লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ টাওয়ারের ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে এবং চারপাশ আচ্ছন্ন হয়ে যায়। এক পর্যায়ে আগুনের ফুরকি দেখা দিলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় টাওয়ারে কর্মরত কোনো নিরাপত্তাকর্মী উপস্থিত ছিলেন না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
বাউফল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাব্বির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যাটারির শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে সম্পূর্ণ কার্যক্রম শেষ হলে সঠিক কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী