Current Bangladesh Time
Wednesday July ১৫, ২০২৬ ১:১৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ও সম্পাদক সালাউদ্দিন ত্রি-বার্ষিক সম্মেলনে জয়নুল আবেদীন ধানের শীষে ভোট দিলে বাংলাদেশ জিতবে
৫ September ২০২৫ Friday ৭:৫৬:২৬ PM
Print this E-mail this

মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ও সম্পাদক সালাউদ্দিন ত্রি-বার্ষিক সম্মেলনে জয়নুল আবেদীন ধানের শীষে ভোট দিলে বাংলাদেশ জিতবে


মোঃ আল-আমিন,বাবুগঞ্জ ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান বলতেন নারী হলো সমাজের অর্ধেকের বেশি অংশ। তাদেরকে মূল্যায়ন করতে হবে। নারীদের সাথে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে হবে এটা ছিলো জিয়াউর রহমানের ঘোষনা। আজকে আমার কাছে ভালো লেগেছে এ সম্মলনে অনেক নারীরা উপস্থিত হয়েছে। আগামী নির্বাচনে নারীদের সাথে নিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। ধানের শীষ হচ্ছে জিয়াউর রহমানের সৃষ্টি,খালেদা জিয়ার সৃষ্টি,তারেক রহমানের সৃষ্টি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর)সকাল ১১টায় মাধবপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল ও কলেজ মাঠে মাধবপাশা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জয়নুল আবেদীন আরো বলেন বিএনপি ক্ষমতায় আসলে দেশে কেউ না খেয়ে থাকবে না, গৃহহীন থাকবে না। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। ঘরের দরজা খুলে নিশ্চিতে ঘুমানো যাবে। ধানের শীষে ভোট দিলে বাংলাদেশ জিতবে,বাবুগঞ্জ জিতবে। আমি বিগত নির্বাচনে ঘুরে ঘুরে দেখেছি বাবুগঞ্জে অনেক রাস্তাঘাট নাই। আমি কথা দিলাম ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়লাভ করাতে পারলে। বাবুগঞ্জে রাস্তাঘাটের কোন অসুবিধা থাকবে না।

তাই আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। মাধবপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা দক্ষিন বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক সুলতান আহম্মেদ খান, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।

এ সময় বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদার, বাবুগঞ্জ উপজেলা যুব দলের আহ্বায়ক রাকিবুল হাসান রাকিব,রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফিজুর রহমান ফারুক,চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন,বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ফরিদ হোসেন, বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আবুল কালাম আজাদ বিশ্বাস, বাবুগঞ্জ উপজেলা ছাত্র দল আহব্বায়ক আতিক আল-আমিন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল সদস্য সচিব ইয়াসিন আরাফাত প্রমুখ। আর আগে জাতীয় ও দলীয় পতাকা ও বেলুন, পায়রা উড়িয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জয়নুল আবেদীন।

সম্মেলনের দ্বিতীয়ার্ধে মাধবপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ভেঙে দিয়ে পূর্ণা কমিটির সভাপতি হিসেবে অহিদুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার এর নাম ঘোষণা করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com