Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১২:১০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » শেবাচিমে ডেঙ্গু আক্রান্ত নতুন ১৯ রোগী
৭ September ২০২৫ Sunday ৩:৫২:০৬ PM
Print this E-mail this

শেবাচিমে ডেঙ্গু আক্রান্ত নতুন ১৯ রোগী


নগর প্রতিনিধি:

বরিশালে নতুন করে আরও ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ রোববার আগের ২৪ ঘণ্টায় এরা  হাসপাতালে ভর্তি হন। বর্তমানে এখানে ৬৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। 

হাসপাতালের   উপ-পরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন ৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। নতুন ভর্তি হওয়া ১৯ জন নিয়ে হাসপাতালে এখন ৬৬ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দিচ্ছি আমরা। এর আগের ২৪ ঘণ্টায় ১১ জন সুস্থ হওয়ার পাশাপাশি নতুন ১০ ডেঙ্গু রোগী এখানে ভর্তি হয়েছিল।   

হাসপাতালের জনসংযোগ বিভাগ সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, চলতি বছরে এখানে মোট ১ হাজার ২২৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ১৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা  গেছেন ১১ জন। গত ২ দিন ধরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে উল্লেখ করে উপ-পরিচালক শাহিন বলেন, আমাদের এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের সিংহভাগ বরগুনা জেলার বাসিন্দা। ওই জেলাতেই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।    

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com