Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৫:৪০ PM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » বাউফল » বাউফলের সজল কর্মকারের লাশ দুমকির সড়কের পাশ থেকে উদ্ধার
১১ September ২০২৫ Thursday ১:৩০:৫৭ PM
Print this E-mail this

বাউফলের সজল কর্মকারের লাশ দুমকির সড়কের পাশ থেকে উদ্ধার


দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলের সজল কর্মকারের লাশ দুমকিতে পায়রা সেতুর টোল প্লাজা পুলিশ বক্স সংলগ্ন সড়কে পাশ থেকে সজল কর্মকার (৪২)  নামক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা সড়কের পাশে তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত লাশ ও একটি মোটরসাইকেল উদ্ধার করে লেবুখালী ইস্পাহানি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি বাউফল উপজেলার বগা ইউনিয়নে ৬ নং ওয়ার্ড রাজনগর গ্রামে। 

তিনি রনজিৎ কর্মকারের ছেলে। ঘটনার দিন রাতে তিনি মোটরসাইকেল যোগে বাকেরগঞ্জের কলসকাঠি বন্দরের মেয়ের জামাই বাড়ি থেকে ফিরছিলেন। পথে পায়রা সেতুর দক্ষিণ প্রান্তে সড়কের পাশে মোটরসাইকেল রেখে পড়ে যান। এটি স্ট্রোক নাকি দুর্ঘটনা—তা নিশ্চিত হওয়া যায়নি।


দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি মোটরসাইকেল দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com