Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ১২:৫৭ PM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » গাবখান চ্যানেলে ভাঙন, ঝুঁকিতে শতাব্দীপ্রাচীন সাগরকান্দা হাট
৩ October ২০২৫ Friday ৮:০৪:৩৫ PM
Print this E-mail this

গাবখান চ্যানেলে ভাঙন, ঝুঁকিতে শতাব্দীপ্রাচীন সাগরকান্দা হাট


নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গাবখান চ্যানেলে ভাঙনের কবলে পড়েছে সাগরকান্দা হাট। ইতিমধ্যে হাটের একাংশ বিলীন হয়েছে খালের গর্ভে। এখন হাটের কয়েকটি শতবর্ষী রেইনট্রিগাছ ও অবশিষ্ট দোকানপাট ঝুঁকির মুখে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, খালের পাড় ঘেষে দাঁড়িয়ে থাকা পুরোনো রেইনট্রিগাছগুলোর শিকড় বেরিয়ে গেছে। কয়েকটি গাছ হেলে পড়েছে খালের দিকে। খাল-সংলগ্ন টিনের কিছু দোকান ভাঙাচোরা অবস্থায় রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সমুদয়কাঠি ইউনিয়নের সাগরকান্দা হাট উপজেলার অন্যতম প্রাচীন হাট। প্রায় এক শতাব্দী ধরে এখানে সাপ্তাহিক বেচাকেনা হয়ে আসছে। প্রতিবছর এখান থেকে প্রায় ৪ লাখ টাকা রাজস্ব জমা হয় সরকারি কোষাগারে। একসময়ের জমজমাট মিঠার হাট (গুড়ের দোকান), তরকারিপট্টি, নরসুন্দরের দোকান, মুদি-মনোহারি দোকানসহ বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান এখন ভাঙনে বিলীন হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশ বাফার সদস্য মো. জিয়াউদ্দিন তৌহিদ বলেন, ‘সাগরকান্দা হাট আমাদের দাদাদের সময়ে গড়ে উঠেছে। এই গাছগুলো তাঁদের লাগানো। এখন হাট ও গাছ সরকারি সম্পদ। যদি দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে শতবর্ষের ঐতিহ্য বিলীন হয়ে যাবে।’

স্থানীয় বাসিন্দা মামুন হোসেন বলেন, ‘এই গাছগুলো আমাদের পূর্বপুরুষের হাতে রোপণ করা। এগুলো শুধু গাছ নয়, আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। আমরা চাই সরকার দ্রুত ব্যবস্থা নিয়ে এই গাছ ও হাটকে রক্ষা করুক।’

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘প্রয়োজনে সরেজমিন পরিদর্শনে গিয়ে বিষয়টি দেখব। হাটের পক্ষ থেকে কেউ আবেদন করলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com