Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৭:২৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » ইলিশ নিধনফের মেঘনায় অভিযানিক টিমের ওপর হামলা গুলিবর্ষণ
১৯ October ২০২৫ Sunday ১১:৪৭:৫৩ PM
Print this E-mail this

ইলিশ নিধনফের মেঘনায় অভিযানিক টিমের ওপর হামলা গুলিবর্ষণ


মোঃ আলহাজঃ বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানিক টিমের ওপর আবার ও হামলা চালিয়েছে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ নিধনকারী জেলেরা।রবিবার(১৯অক্টোবর) বিকেলে উপজেলার ধুলখোলা ইউনিয়ন সংলগ্ন মূল মেঘনা নদীতে এ হামলার ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমসহ কমপক্ষে ১৫ জন। আত্নরক্ষার্থে কোস্ট গার্ড ৮ রাউন্ড ফাঁকা গুলি করেছেন।আহতদেরকে উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলম জানান, দুটি স্পীড বোটে আমরা মেঘনায় অভিযানে যাই। বিকেল সাড়ে ৩ টার দিকে ধুলখোলা ইউনিয়ন সংলগ্ন মূল মেঘনা নদীতে পৌঁছালে অবৈধভাবে মা ইলিশ শিকারের ২০ টি ট্রলার অভিযানিক টিমের স্পীড বোট ধাওয়া করে।

এক পর্যায়ে অভিযানিক টিমের ওপর এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে জেলেরা।জেলেদের ট্রলারের সবার হাতে বাঁশের লগি বৈঠা ও লাঠি ছিল। প্রতিটি ট্রলারে কমপক্ষে ২০ জন করে লোক ছিল।

তিনি আরও জানান, হামলাকারীদের মোকাবেলা করতে কোস্ট গার্ডের সদস্যরা ৮ রাউন্ড ফাঁকা গুলি করেছেন। একপর্যায়ে সেখান থেকে অভিযানকারী টিম কোনোরকম ফিরে আসে।হামলায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলম ও স্পীড বোটের ড্রাইভার সোহেলসহ ১৫ জন আহত হয়েছেন।মা ইলিশ রক্ষা অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।উল্লেখ্য:৭ অক্টোবর আলিগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে হামলা করে জেলেরা। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা ও ৫ জন কোস্টগার্ডের সদস্য আহত হয়েছেন। হামলার সাথে জড়িত ৭ জেলকে আটক করা হয়েছিল।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com