Home » পটুয়াখালী » বাউফল » সরকারি হাসপাতালে মাইনর সার্জারি করেন হারবাল সহকারী; দুদকের অভিযান
২১ October ২০২৫ Tuesday ৪:১০:৫৯ PM
সরকারি হাসপাতালে মাইনর সার্জারি করেন হারবাল সহকারী; দুদকের অভিযান
অনলাইন নিউজ ডেস্ক:
পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের রোগীদের মাইনর সার্জারি করতেন হাসপাতালের হারবাল সহকারী সবুজ এমন অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে দুদকের পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল লতিফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দুদক কর্মকর্তা আব্দুল লতিফ জানান, “বিভিন্ন সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কাটাছেঁড়া, ব্যান্ডেজ, ইনজেকশন দেয়াসহ নানা চিকিৎসা দিতেন হারবাল সহকারী সবুজ। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা তদন্তে নামি। আজ অভিযানে এসে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি অনুপস্থিত থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।”
তিনি আরও জানান, “প্রাথমিক সত্যতা মেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. আব্দুর রউফকে সতর্কবার্তা প্রদান করা হয়েছে।”
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, “হারবাল সহকারী সবুজকে পূর্বের কর্মকর্তা জরুরি বিভাগে কাজের সুযোগ দিয়েছিলেন। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকে এ কাজে নিষেধ করেছি। ভবিষ্যতে মনিটরিং আরও জোরদার করা হবে।”
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী