Current Bangladesh Time
Friday July ১৭, ২০২৬ ৩:১৪ AM
Barisal News
Latest News
Home » গলাচিপা » পটুয়াখালী » গলাচিপায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু
২৭ October ২০২৫ Monday ৮:৪৭:১০ PM
Print this E-mail this

গলাচিপায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু


গলাচিপা ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের ছোট চর কাজল গ্রামে সাপের কামড়ে আবুল বশার হাং (৪০)নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে নিজ গরুর জন্য ঘাস আনতে গিয়ে তিনি সাপের কামড়ে আক্রান্ত হন। নিহত আবুল বশার ওই এলাকার জয়নাল হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাঠে ঘাস কাটার সময় বিষধর সাপ কামড়ালে তিনি বিষয়টি তেমন গুরুত্ব দেননি এবং দীর্ঘ সময় কাজ চালিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা পাশের ইউনিয়নের এক কবিরাজকে ডাকেন। কবিরাজ তিন দফা ঝাড়ফুঁক (ডোর) দেন, কিন্তু বাঁধন খোলার পরপরই আবুল বশার অচেতন হয়ে পড়েন।

পরিস্থিতি গুরুতর হলে তাকে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ নাইমুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নোমান পারভেজ বলেন, “সাপে কামড় দিলে যত দ্রুত সম্ভব সরকারি হাসপাতালে নিয়ে আসা উচিত। বাংলাদেশে প্রায় ৯৫ শতাংশ সাপ বিষহীন হলেও বাকি ৫ শতাংশ সাপ মারাত্মক বিষাক্ত। সময়মতো হাসপাতালে এলে এন্টিভেনম প্রয়োগের মাধ্যমে রোগীর জীবন বাঁচানো সম্ভব। দুর্ভাগ্যজনকভাবে অনেকেই কবিরাজের কাছে গিয়ে সময় নষ্ট করেন, যা প্রাণঘাতী হতে পারে।”

তিনি আরও জানান, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে এন্টিভেনম মজুদ রয়েছে।

নিহত কৃষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com