Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ৭:১৩ AM
Barisal News
Latest News
Home » চরফ্যাশন » ভোলা » চরফ্যাশনে ডোবা থেকে হাত-পা বাঁধা মাদ্রাসাছাত্রকে উদ্ধার
২ November ২০২৫ Sunday ১০:৫৩:৩৯ PM
Print this E-mail this

চরফ্যাশনে ডোবা থেকে হাত-পা বাঁধা মাদ্রাসাছাত্রকে উদ্ধার


চরফ্যাশন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে মো. তামিম (১৫) নামে এক মাদ্রাসাছাত্রকে হাত-পা বাঁধা অবস্থায় ডোবা থেকে স্থানীয়রা উদ্ধার করেছে বলে জানা গেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দুলারহাট থানার আবুবকরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, কিশোরের দুই সৎচাচা এই হত্যাচেষ্টার ঘটনা ঘটিয়েছে। 

ভুক্তভোগী কিশোর ওই ওয়ার্ডের মো. মোস্তফার ছেলে। সে আবুবকরপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। ডোবা থেকে উদ্ধারের পর রাতেই তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়। 

তামিমের মা আরজু বেগম জানান, তাঁর ছেলের দুই চাচা শেখ ফরিদ ও খোকন তাঁর স্বামীর সৎভাই। পারিবারিক সম্পত্তি নিয়ে তাঁর স্বামীর সঙ্গে সৎভাইদের বিরোধ রয়েছে। তাঁর স্বামী কর্মসূত্রে ঢাকায় থাকেন। মা ও ছেলে গ্রামের বাড়িতে থাকেন। গত ২৭ অক্টোবর ছেলেকে রেখে তিনি তাঁর বাবার বাড়িতে বেড়াতে যান। গত বৃহস্পতিবার সুপারি চুরির অপবাদ দিয়ে শেখ ফরিদ ও খোকন তাঁর ছেলেকে মারধর করেন। এ খবর শুনে আরজু তাঁর বাবার বাড়ি থেকে ফিরে আসেন। ছেলের বরাত দিয়ে আরজু বেগম আরও জানান, গতকাল মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে শেখ ফরিদসহ আরও চারজন লোক তাঁর ছেলের পথ আটকায়। এ সময় শেখ ফরিদ তাঁর ছেলের মাথায় আঘাতসহ মারধর করেন। তাঁদের মারধরে তামিম অজ্ঞান হয়ে যাওয়ার পর তার হাত পা-বেঁধে পাশের একটি ডোবায় ফেলে দেয়। প্রায় তিন ঘণ্টা পর তামিমের জ্ঞান ফিরে এলে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে।

এ ব্যাপারে অভিযুক্ত শেখ ফরিদের সঙ্গে যোগাযোগ করে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তাঁর ভাই খোকন বলেন, ‘তামিম আমার ভাতিজা। তাদের সঙ্গে পারিবারিক ঝামেলা রয়েছে। তবে তামিমকে ডোবায় ফেলার ব্যাপারে আমি কিছুই জানি না।’ 

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ইফতেখার বলেন, ‘তামিম নামের এক মাদ্রাসাছাত্রকে হাত-পা বাঁধা অবস্থায় ডোবা থেকে উদ্ধার করার খবর শুনেছি। ছেলেটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com