Current Bangladesh Time
Monday July ২৭, ২০২৬ ১১:০৬ PM
Barisal News
Latest News
Home » দশমিনা » পটুয়াখালী » দশমিনায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৩৭ নেতাকর্মীর নামে মামলা, গ্রেফতার ১
৯ November ২০২৫ Sunday ২:২৮:৪৮ PM
Print this E-mail this

দশমিনায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৩৭ নেতাকর্মীর নামে মামলা, গ্রেফতার ১


দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনা উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ, লুটপাট ও চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। মামলায় আরও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন ৪ নম্বর দশমিনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাহাবুদ্দিনের ছেলে মো. পাভেল।

দশমিনা সদর ইউনিয়নের চরহাদি সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কালু মৃধা বাদী হয়ে বৃহস্পতিবার ( ৬ নভেম্বর) রাতে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটনকে প্রধান আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ১ নভেম্বর তরমুজ চাষকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা ভুক্তভোগীদের ঘরবাড়িতে লুটপাট ও ভাঙচুর চালান। এ সময় স্থানীয়দের কাছ থেকে দশ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ঘটনাস্থলে ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

রোববার (৯ নভেম্বর) সকালে এজাহারনামীয় ১৭ নম্বর আসামি পাভেলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, তরমুজ চাষের জমি দখলের সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চাঁদা দাবি, ককটেল বিস্ফোরণ ও লুটপাট করে। এই ঘটনায় বিএনপি নেতা কালু মৃধা বাদী হয়ে মামলা করেছেন। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী
বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com