Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৭:১৯ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে নির্বাচনি ক্যাম্প নির্মাণ নিয়ে যুবদল নেতার ওপর হামলা
১১ December ২০২৫ Thursday ৮:১৩:৩৮ PM
Print this E-mail this

বাউফলে নির্বাচনি ক্যাম্প নির্মাণ নিয়ে যুবদল নেতার ওপর হামলা


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনি ক্যাম্প নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে হামলায় হালিম মৃধা নামের এক যুবদল নেতা আহত হয়েছেন। তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাতব্বর বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটেছে।

আহত হালিম মৃধা নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে।

ভুক্তভোগী হালিম মৃধা বলেন, আমি যুবদলের কর্মী। ধানের শীষের নির্বাচনি ক্যাম্প নির্মাণ করায় পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশের নেতৃত্বে ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা সাইফুল ইসলামসহ কয়েকজন আমাকে অতর্কিতে হামলা করে আহত করেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

অভিযোগ অস্বীকার করে বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ওরফে হাজী পলাশ বলেন, হালিম মৃধা নাজিরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি। তিনি যুবদল কর্মী নন।

তিনি আরও বলেন, আমি বিএনপির মনোনয়ন রিভিউ আবেদন করায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমি ঘটনার বিষয়ে কিছুই জানি না।

বাউফল থানার ওসি মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, ঘটনা শুনেছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com