Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৯:৩১ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বেতাগী » বেতাগীতে একই রাতে সরকারি দুই কার্যালয়ে চু*রি, শহরজুড়ে আতঙ্ক
১৯ December ২০২৫ Friday ১০:১৩:৫৮ PM
Print this E-mail this

বেতাগীতে একই রাতে সরকারি দুই কার্যালয়ে চু*রি, শহরজুড়ে আতঙ্ক


বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বেতাগী উপজেলায় গভীর রাতে সরকারি দুটি গুরুত্বপূর্ণ অফিসে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুর্বৃত্তরা পরিবার পরিকল্পনা অফিস ও জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের তালা ভেঙে নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। একই রাতে পৃথকভাবে এই দুই অফিসে চুরি হওয়ার ঘটনায় পৌর শহরে ভয় ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেতাগী পৌর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারি পরিবার পরিকল্পনা অফিস ও উপজেলা পরিষদ ভবনের পশ্চিম পাশে থাকা অফিসে তালা ভেঙে আলমারি থেকে দেড় লাখ টাকার মতো নগদ টাকা চুরি করা হয়। এ সময় গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় ফেলে যায়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে কর্মকর্তা-কর্মচারীরা চুরির বিষয়টি পুলিশকে জানান।

এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাতের পাহারা জোরদার না থাকায় চোরেরা সহজেই অফিসে প্রবেশ করতে পেরেছে। এতে গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিয়েও আমরা উদ্বিগ্ন।

চুরির ঘটনায় শহরের সাধারণ মানুষও আতঙ্কিত। অনেক ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা রাতের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি করেছেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, চুরির ঘটনা তদন্তে আমাদের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং সন্দেহভাজন শনাক্তে কাজ চলছে।

দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। বেতাগী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com