Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৬:১৭ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠির ২টি আসনে ২৩ জনের মনোনয়ন দাখিল
২৯ December ২০২৫ Monday ৯:০৩:৪৭ PM
Print this E-mail this

ঝালকাঠির ২টি আসনে ২৩ জনের মনোনয়ন দাখিল


 ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি জেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনসহ কয়েকটি দলের ২৩ জন প্রার্থী। 

সোমবার দিনের বিভিন্ন সময় এসব রাজনৈতিক নেতা মনোনয়নপত্র জমা দেন। 

ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম জামাল, জেলা জামায়াতের সদস্য ড. ফয়জুল হক, ইসলামী আন্দোলনের জেলা সম্পাদক ইব্রাহীম আল হাদী, এনসিপির মাহামুদা মিতু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক (স্বতন্ত্র) গোলাম আজম সৈকত, কেন্দীয় জাতীয় পার্টি নেতা কামরুজ্জামান খান, জাতীয় পার্টির (জেপি) সিনিয়র যুগ্ম মহাসচিব এনামুল ইসলাম রুবেল, জাসদের (জেএসডি) সোহরাব হোসেন, স্বতন্ত্র (বিএনপি) মঈন আলম ফিরোজী, জনতা দলের জসিম উদ্দিন তালুকদার, গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) মাহিবুল হোসেন মাহিম, স্বতন্ত্র (বিএনপি নেতা) কর্নেল মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র (বিএনপি) মেজর সাব্বির আহমেদ। 

ঝালকাঠি-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জামায়াতের শেখ নেয়ামুল করিম, ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী,  এবি পার্টির শেখ জামাল হোসেন, জাতীয় পার্টির এম এ কুদ্দুস খান, জাসদ (জেএসডি) মাসুদ পারভেজ, গণঅধিকার পরিষদের মাইনুল ইসলাম সাগর, মো. নুরুদ্দীন সরদার (স্বতন্ত্র)। 

জেলার দুটি আসনে মোট ২৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com