Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ১০:১৯ PM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » লালমোহনে চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে গেল দুর্বৃত্তরা
৩১ December ২০২৫ Wednesday ৩:২০:৫৭ PM
Print this E-mail this

লালমোহনে চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে গেল দুর্বৃত্তরা


লালমোহন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মো. আবু বক্কর (৫৫)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে লালমোহন উপজেলার চর উমেদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুখালী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থল থেকে আবু বক্করের মরদেহ উদ্ধার করে। পরদিন বুধবার (৩১ ডিসেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত আবু বক্কর চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ওসমান গণি বলির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

নিহতের বোন জুলেখা বেগম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হলেও রাতে আর বাড়ি ফেরেননি আবু বক্কর। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহ উদ্ধারের খবর পেয়ে থানায় এসে পরিচয় নিশ্চিত করা হয়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের ছেলে সুলতান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে তাকে হত্যা করে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com