বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশাল-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীন ও আমার বাংলাদেশ ( এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারী) বেলা ১১টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে যাচাই-বাছাই শেষে দুইজনেরই মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন। তিনি জানান, জয়নুল আবেদীন ও আসাদুজ্জামান ফুয়াদের হলফনামায় দেওয়া তথ্য ও জমা দেওয়া নথিপত্রে কোনো ধরনের অসঙ্গতি না থাকায় তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে জয়নুল আবেদীন ও তাঁর আইনজীবী এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের আইনজীবী উপস্থিত ছিলেন। যাচাই-বাছাই শেষে দুইজনেরই মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো। আগামী ৪ জানুয়ারি (রোববার) দেশের সব আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।
তফসিল অনুযায়ী, যাচাই শেষে কোনো প্রার্থীর বিষয়ে আপত্তি থাকলে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও