Current Bangladesh Time
Wednesday July ২২, ২০২৬ ৪:০২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » রাঙ্গাবালীতে সরকারি প্রকল্পে খাল কেটে স্কুল মাঠ ভরাটের অভিযোগ প্যানেল চেয়ারম্যান এর বিরুদ্ধে
২২ July ২০২৬ Wednesday ১:৫২:১৩ PM
Print this E-mail this

রাঙ্গাবালীতে সরকারি প্রকল্পে খাল কেটে স্কুল মাঠ ভরাটের অভিযোগ প্যানেল চেয়ারম্যান এর বিরুদ্ধে


ফিরোজ ফরাজী , রাঙ্গাবালী, পটুয়াখালী:


পটুয়াখালীর রাঙ্গাবালীতে সরকারি প্রকল্পের কাজ করতে গিয়ে সরকারি খাল থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল পাশার বিরুদ্ধে।

 অভিযোগ রয়েছে, হরিদ্রাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য বিদ্যালয় সংলগ্ন সরকারি খাল থেকে ড্রেজার দিয়ে দফায় দফায় বালু তোলা হয়েছে। এতে খালের পাড়ে ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে দুটি দোকান খালের গর্ভে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে আরও অন্তত ১০টি দোকান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার  অফিস (পিআইও) সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে ওই ইউনিয়নের  হরিদ্রাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য দুই লাখ ৭৮ হাজার ৪২০ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে ছিলেন ছোটবাইশদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামাল পাশা।

স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের জন্য বাইরে থেকে বালু সংগ্রহ না করে বিদ্যালয় সংলগ্ন সরকারি খাল থেকেই ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হয়েছে। স্থানীয়রা একাধিকবার আপত্তি জানালেও বালু উত্তোলন বন্ধ হয়নি। এতে খালের পাড় দুর্বল হয়ে গত ১৪ জুলাই রাতে দুটি দোকান ধসে খালের মধ্যে পড়ে যায়।

বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার পরিচালনাকারী এক ব্যক্তি বলেন, বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল পাশার নির্দেশেই সরকারি খাল থেকে বালু উত্তোলন করেছেন তিনি।

এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, দোকান ধসের প্রকৃত কারণ গোপন রাখতে দুর্যোগের  কারণে দোকানঘর ভেঙে যাওয়ার কারণ উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করতে বাধ্য করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, ওই সময়ে রাঙ্গাবালীতে কোনো বন্যা হয়নি। খাল থেকে অতিরিক্ত বালু উত্তোলনের কারণেই খালের পাড় ভেঙে দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়দের প্রশ্ন, সরকারি খাল থেকে বালু উত্তোলনের অনুমোদন ছিল কি না। প্রকল্প বাস্তবায়নে সরকারি নীতিমালা মানা হয়েছে কি না এবং সরকারি সম্পদ ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্টরা বিধিবিধান অনুসরণ করেছেন কি না-তা নিয়েও প্রশ্ন তুলেছেন ।

অভিযোগ অস্বীকার করে প্যানেল চেয়ারম্যান কামাল পাশা বলেন, সরকারি খাল থেকে বালু উত্তোলনের ঘটনা অনেক আগের। আর বিদ্যালয়সংলগ্ন স্থান থেকে নয়, কিছুটা দূরের অংশ থেকে বালু উত্তোলন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে পরে কথা বলবেন বলে জানান তিনি। বর্তমানে ব্যস্ত আছেন উল্লেখ করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল হাসান বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমি অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’। ফিরোজ ফরাজী। রাঙাবালী পটুয়াখালী 01914303672

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com