Current Bangladesh Time
Friday October ২৩, ২০২৬ ৪:২২ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বেতাগী » বেতাগী ছাত্রলীগের সাবেক সভাপতি সজীব বরিশালে গ্রেপ্তার
৪ January ২০২৬ Sunday ৭:১১:১৪ PM
Print this E-mail this

বেতাগী ছাত্রলীগের সাবেক সভাপতি সজীব বরিশালে গ্রেপ্তার


বেতাগী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বেতাগী পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাইনুল হাসান সজীবকে (৩৫) বরিশালে গ্রেপ্তার করেছে পুলিশ। মেট্রোপলিটন কোতয়ালি থানাধীন স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ শনিবার গভীর রাতে তাকে শহরের বান্দরোডস্থ বেলসপার্ক মাঠ থেকে গ্রেপ্তার করে। 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সজীব বেতাগী পৌরসভার স্টেশন রোডের মো: খলিলুর রহমান খানের ছেলে এবং তিনি আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘ সময় স্থানীয় ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতন হলে তিনি বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডের একটি ভাড়া বাসায় আত্মগোপনে থাকেন। 

স্টিমার ঘাট ফাঁড়ি পুলিশের ইনচার্জ গোলাম মো. নাসিম বরিশালটাইমসকে জানান, বেতাগী পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাইনুল হাসান সজীবের বিরুদ্ধে জুলাই আন্দোলনে হামলা চালানোসহ একাধিক অভিযোগে মামলা আছে। কিন্তু তিনি ২০২৫ সালের ৫ আগস্ট পরবর্তী অন্তর্ধানে চলে যাওয়ায় গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শনিবার রাতে বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হয়ে বেলসপার্ক মাঠের পূর্ব-দক্ষিণ প্রান্ত থেকে সজীবকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে বিচারক কারাগারে প্রেরণ করেন, জানান এসআই নাসিম।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডেঙ্গু রোগীর আলাদা ওয়ার্ড নেই শেবাচিমে
বরিশাল নগরীতে জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ
একের পর এক মামলায় গ্রেপ্তার মঈন আবদুল্লাহ, পরিবারের উদ্বেগ
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা
নয় বছর পর কার্নিভ্যাল: ছয় লাখ পর্যটকের জন্য প্রস্তুত হচ্ছে কুয়াকাটা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com