Current Bangladesh Time
Thursday August ২৭, ২০২৬ ১২:৩২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » তারেক-শফিকুর-রেজাউল করীমের অপেক্ষায় বরিশাল
৩১ January ২০২৬ Saturday ১:১৭:৪৭ PM
Print this E-mail this

তারেক-শফিকুর-রেজাউল করীমের অপেক্ষায় বরিশাল


আমাদের বরিশাল ডেস্ক:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিন দলের তিন প্রধানের আগমন ঘিরে বরিশালে এখন সংশ্লিষ্ট নেতা-কর্মীদের ব্যস্ত সময় কাটছে।

দলীয় সূত্রগুলো বলেছে, ৪ ফেব্রুয়ারি বরিশালের ঐতিহ্যবাহী বেলস পার্ক মাঠে বিভাগীয় জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। সবশেষ তিনি ২০০৬ সালে বরিশালে এসেছিলেন। এদিকে জামায়াত আমির ৬ ফেব্রুয়ারি বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ৫ ফেব্রুয়ারি বরিশাল নগরের হেমায়েত উদ্দিন ঈদগা ময়দানে জনসভা করবেন।

বিএনপির চেয়ারম্যানের বরিশাল আগমন প্রসঙ্গে গত বৃহস্পতিবার রাতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরীন জানান, দলীয় চেয়ারম্যান ৪ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় বরিশালে আসবেন। বেলস পার্কে তিনি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিলকিস জাহান বলেন, ‘বিমানে নেতা আসবেন। আমরা তাঁকে বরণে প্রস্তুত রয়েছি।’

মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন শিকদার বলেন, সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাঁদের ধারণা তারেক রহমানের জনসমাবেশ বেলস পার্ক ছাপিয়ে যাবে। বরিশাল বিএনপির ঘাঁটি। কাজেই ২০ বছর পর নেতাকে দেখতে লাখ লাখ মানুষের সমাগম হবে।

এদিকে ৬ ফেব্রুয়ারি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মেহেন্দীগঞ্জ সফর নিয়েও ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। এই সমাবেশে ২ লাখের বেশি মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য জামায়াতের।

জানতে চাইলে জামায়াতের বরিশাল জেলা নায়েবে আমির ড. মাহফুজুর রহমান বলেন, আমির ডা. শফিকুর রহমান সকাল ৯টার পর মেহেন্দীগঞ্জের আরসি কলেজ মাঠে ভাষণ দেবেন। তিনি হেলিকপ্টারে সেখানে আসবেন। তাঁর নির্বাচনী জনসভায় ২ লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের ৫ ফেব্রুয়ারির সমাবেশ প্রসঙ্গে দলটির মহানগর সহকারী সেক্রেটারি এবং বরিশাল-৫ আসনের দলীয় প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেলের আহ্বায়ক নাসির উদ্দিন নাইস বলেন, আমিরের বরিশালের জনসভার প্রধান টার্গেট সদর আসন। কারণ এটি তাঁর বাড়ি। এই আসনে জয়লাভ করতে তাঁরা সর্বশক্তি প্রদর্শন করবেন। এ জন্য বরিশাল-৫ আসনে প্রার্থী হয়েছেন আমিরের ভাই সৈয়দ ফয়জুল করীম।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com