Current Bangladesh Time
Thursday October ১৫, ২০২৬ ৯:৩৫ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমানের দায়িত্ব গ্রহণ
১৫ October ২০২৬ Thursday ৬:২৫:১৬ PM
Print this E-mail this

কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমানের দায়িত্ব গ্রহণ


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:

পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মিজানুর রহমান। ছয় মাস মেয়াদি এ কমিটিতে দায়িত্ব নিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। মিজানুর রহমান ঢাকার একটি বেসরকারি কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তার বাবা মরহুম নেছারুল হক মিয়া ছিলেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন শিক্ষক।
গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আনুষ্ঠানিকভাবে তিনি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে মিজানুর রহমান বলেন, ‘আমি এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। আমার বাবা মরহুম নেছারুল হক মিয়া এ বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. মো. শাহজাহান আমার মামার। এ প্রতিষ্ঠানের সঙ্গে আমার পারিবারিক ও আত্মিক সম্পর্ক রয়েছে। আমাকে আমার প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দিতে যারা নিরলসভাবে কাজ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
তিনি আরও বলেন, এ বিদ্যালয় এর সদ্য বিদায়ী সভাপতি মেহেদি হাসান রাসেল তার ঐকান্তিক নির্দেশনা ও বিদ্যালয়ের শিক্ষকদের প্রচেষ্টায় এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলা সেরা হয়েছে। সেই ধারা অব্যাহত রেখে বিদ্যালয়ের বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বাড়াতে নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করার চেষ্টা করবেন। এ জন্য শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের পর বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. মো. শাহজাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মো. মিজানুর রহমান, বানারীপাড়া উপজেলার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যক্ষ সৈয়দ এনামুল হক, বেগম খাদিজা রশিদ, বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্য মো. খলিলউল্লাহ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী তপন দেবনাথ, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রিয়াজ পঞ্চায়েত ও যুবদল নেতা জসিম পঞ্চায়েতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা ডা. মো. শাহজাহানের রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রে অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, ডা. শাহজাহান কালাইয়া এলাকায় শিক্ষার প্রসার এবং সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি উপজেলা জাগো দল ও বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। শিক্ষাবিদ ও রাজনীতিক হিসেবে এলাকায় তার পরিচিতি ছিল।
বক্তারা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করা এবং প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরে মরহুম ডা. মো. শাহজাহানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নোনা জলের আগ্রাসন উপকূলের নদী থেকে গভীর নলকূপে
পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না এম,পি সরোয়ার
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com