Current Bangladesh Time
Tuesday July ৭, ২০২৬ ১২:১৫ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » ভান্ডারিয়া » সাঈদীপুত্র শামীমকে কাঁদিয়ে হাসলেন বিএনপির সুমন
১৩ February ২০২৬ Friday ৪:২৮:৩১ PM
Print this E-mail this

সাঈদীপুত্র শামীমকে কাঁদিয়ে হাসলেন বিএনপির সুমন


ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুর-২ (কাউখালি, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামীম বিন সাঈদীকে ৯ হাজার ২৪০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন পেয়েছেন মোট ১ লাখ ৪ হাজার ৪১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম বিন সাঈদী পেয়েছেন ৯৫ হাজার ১৭৩ ভোট। এ আসনে ১৬৬টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৯ হাজার ২৮৮।

কাউখালি উপজেলা সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৩৩টি কেন্দ্রে মোট ৬৫ হাজার ৫৩৪ ভোটারের মধ্যে বিএনপি প্রার্থী পেয়েছেন ১৫ হাজার ৩ ভোট এবং জামায়াত প্রার্থী পেয়েছেন ১৮হাজার ৯৯১ ভোট। এতে কাউখালি থেকে শামীম বিন সাঈদী ৩ হাজার ৯৮৮ ভোটে এগিয়ে ছিলেন।

ভান্ডারিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৫৬টি কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ৪১ হাজার ৭৬৪ জন। এখানে আহম্মদ সোহেল মনজুর সুমন পেয়েছেন ১৯ হাজার ৯১০ ভোট, আর শামীম সাঈদী পেয়েছেন ৩৯ হাজার ১৯ ভোট। ফলে এ উপজেলা থেকেও জামায়াত প্রার্থী ১৯ হাজার ১০৯ ভোটে এগিয়ে ছিলেন। দুই উপজেলার ধারাবাহিক ফলাফলে জামায়াত সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

এ আসনের সবচেয়ে বেশি ভোটার অধ্যুষিত নেছারাবাদ উপজেলার ফলাফল পাল্টে দেয় পুরো নির্বাচনের চিত্র। প্রতিটি কেন্দ্র থেকে ধানের শীষের জয়জয়কারের খবরে ম্লান হয়ে যায় জামায়াত সমর্থকদের আনন্দ।

নেছারাবাদ উপজেলা সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৭৭টি কেন্দ্রে মোট ১লাখ ৯৭ হাজার ৯৯৯ ভোটারের মধ্যে আহম্মদ সোহেল মনজুর সুমন পেয়েছেন ৬৯ হাজার ৫০০ ভোট, আর শামীম সাঈদী পেয়েছেন ৩৭ হাজার ১৬৩ ভোট। এই উপজেলা থেকেই বিএনপি প্রার্থী ৩২ হাজার ৪৩৭ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে গিয়ে শেষ হাসি হাসেন।

এদিকে পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-জিয়ানগর) আসনে বেসরকারিভাবে প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী সাঈদীপুত্র মাসুদ সাঈদী।  তিনি ভোট পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৮২৮টি।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩৫৫ ভোট।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হাজারো অভিযানের পরও থামছে না মাদক কারবার!
বরিশালের সেই “অন্ডকোষ চেপে চেক সইয়ের” ঘটনায় সামনে এলো নতুন তথ্য
বরিশালে মামলা বাণিজ্য: মাস্টারমাইন্ড মারজুক আব্দুল্লাহকে খুঁজছে পুলিশ
ছাত্রশক্তি নেতার মামলা বাণিজ্যে তোলপাড়:কবর-কারাগার থেকে বোমা নিক্ষেপ!
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com