Current Bangladesh Time
Tuesday July ২১, ২০২৬ ৮:৪২ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হাতুড়িপেটা
১৪ February ২০২৬ Saturday ৯:০০:৫৮ PM
Print this E-mail this

গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হাতুড়িপেটা


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হাতুড়িপেটা করা হয়েছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাহিলাড়া বাজারে এ ঘটনা ঘটে।

আহতের নাম- মনির ফকির। তিনি মাহিলাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

স্থানীয়রা জানান, ধানের শীষ মার্কার সমর্থক মাহিলাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মনির ফকির একই দলের বেল্লাল খানকে ফুটবল মার্কার সমর্থক আখ্যা দেয়। এর জেরে মনিরকে তুলে নিয়ে হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বেল্লাল ও তার লোকেরা। পরে আহত অবস্থায় মনিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন স্বেচ্ছাসেবক দল নেতা মনির ফকির অভিযোগ করে বলেন, মিথ্যে অভিযোগে আমাকে তুলে নিয়ে হাতুড়িপেটা করেছে বেল্লাল ও তার লোকেরা। আমি এ ঘটনার বিচার চাই। 

তবে মনিরের অভিযোগ অস্বীকার করে বেল্লাল খান বলেন, হামলার সঙ্গে আমি জড়িত নই। আমাকে ফাঁসানো হচ্ছে।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীকের এজেন্ট হওয়ার অপরাধে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা ঝুমুর বেগমকে বেধরক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ঝুমুর বেগম অভিযোগ করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ধানের শীষের সমর্থক মিরাজ হাওলাদারের নেতৃত্বে প্রথম দফায় তার ওপর হামলা করা হয়। শুক্রবার রাতে দ্বিতীয় দফায় তার বসত ঘরে হামলা চালানো হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com